Tathyojora.news বিটিভিতে অর্থ আত্মসাৎ ও দুর্নীতি: ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা - Tathyojora.news

বিটিভিতে অর্থ আত্মসাৎ ও দুর্নীতি: ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৬, ৩:২১ AM
বিটিভিতে অর্থ আত্মসাৎ ও দুর্নীতি: ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আর্থিক দেউলিয়াত্বের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে জিএম নুরুল আজম পবনের বিরুদ্ধে। ‘১০ কোটির মিশন’ প্রকল্প ব্যর্থ হওয়ার পথে, চেয়ার দখলে মরিয়া পবন পদে টিকে থাকতে ব্যস্ত।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের অভিযোগ, জুলাই আন্দোলনের সুযোগে পবন বিটিভি সংস্কারে অংশগ্রহণের পর নিজেই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে অর্থ আত্মসাতের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। ছয় মাসের ব্যয় তিন মাসের মধ্যে শেষ হয়েছে। তিনি বিএনপি সমর্থক দাবি করলেও, জিএম পদে থাকার জন্য মন্ত্রণালয়ে প্রচেষ্টা চালাচ্ছেন।

এছাড়াও  বিটিভিতে জিয়াউর রহমানকে নিয়ে কুৎসামূলক অনুষ্ঠান নির্মাণ করা বিটিভির অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস এখনও বহাল তবিয়তে রয়েছেন। আন্দোলনকারীরা সরকারের কাছে এর জবাব চেয়েছেন।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, “এরা আসল রাজাকার ও ডাকাত। জাতীর অন্ন কেড়ে খাচ্ছে, শিল্পী ও কলাকুশলীদের অর্থ কেড়ে নিচ্ছে। আমরা এই দুর্নীতিবাজদের বিচার চাই।”

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার, (১০ মার্চ) ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে তারা কঠোর কর্মসূচি পালন করবে।