
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং “রাজবন্দীদের মুক্তির” দাবিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে এ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের উত্থাপিত দাবির পক্ষে বক্তব্য রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের নির্দেশনায় মিছিলে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসলাম আরিফিন। মিছিলে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দলের বর্তমান পরিস্থিতিতেও তারা রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে চান। তাদের ভাষ্য, “ভয় নয়, দুঃসময়ে দলের পাশে থেকেই রাজপথে কর্মসূচি চালিয়ে যাব।”
এ সময় আসলাম আরিফিনের সমর্থকরা দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তিনি ধারাবাহিকভাবে মাঠে থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :