Tathyojora.news হরিয়ান ফুটবল একাডেমি: যুব ফুটবলে সাফল্যের নতুন মাইলফলক - Tathyojora.news

হরিয়ান ফুটবল একাডেমি: যুব ফুটবলে সাফল্যের নতুন মাইলফলক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
হরিয়ান ফুটবল একাডেমি: যুব ফুটবলে সাফল্যের নতুন মাইলফলক

দেশের ফুটবল অঙ্গনে রাজশাহীর হরিয়ান ফুটবল একাডেমির খেলোয়াড়রা জাতীয় এবং ক্লাব পর্যায়ে দারুণ সাফল্য অর্জন করেছে। একাডেমির শিক্ষার্থীরা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি বিভিন্ন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে নিজ নিজ প্রতিভা প্রমাণ করেছেন।

প্রধান সাফল্যসমূহ:

১. মিঠু চৌধুরী – খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে। এছাড়া তিনি ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন এবং ফটিস এফসি-র হয়ে খেলেছেন।

২. নাহিদুল ইসলাম সাওন – বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন। এছাড়া ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ-এ এলিট একাডেমি-র হয়ে অংশগ্রহণ করেছেন।

৩. জয় আহমেদ – অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের খেলোয়াড়। তিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশীপ লিগের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে খেলেছেন এবং ২০২৫-২৬ মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

৪. আকাশ আহমেদ – বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলেছেন। এছাড়া ২০২৪-২৫ মৌসুমে বাফুফে এলিট একাডেমি-র হয়ে চ্যাম্পিয়ন্সশীপ লিগে অংশগ্রহণ করেছেন।

৫. রুহুল আমিন আকাশ – বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ২০২৪-২৫ মৌসুমে বাফুফে এলিট একাডেমি-র হয়ে চ্যাম্পিয়ন্সশীপ লিগে অংশগ্রহণ করেছেন।

হরিয়ান ফুটবল একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন, একাডেমি ভবিষ্যতের জাতীয় তারকাদের গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ এবং খেলোয়াড়দের এই সাফল্য দেশের ফুটবলের জন্য গর্বের বিষয়।