
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার (১৮ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক ‘মিউজিয়াম অব টুমরো’-তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
এবারের স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে নেইমারের প্রত্যাবর্তন। ২০২৩ সালের পর দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও সেলেসাওদের হলুদ জার্সিতে ফিরছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার ফেরা ঘিরে ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মাঝে।
অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল সাজিয়েছেন আনচেলত্তি। আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া এবং উদীয়মান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। তবে স্কোয়াডে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড রদ্রিগোর, যা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে ফুটবল অঙ্গনে।
বিশ্বকাপ ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া ব্রাজিল এবার মাঠে নামবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আনচেলত্তির অধীনে নতুন এই যাত্রায় নেইমারের প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই ধারণা বিশ্লেষকদের।
বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ ও সূচি:
২০২৬ বিশ্বকাপে ‘গ্রুপ সি’-তে জায়গা হয়েছে ব্রাজিলের। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশ সময় অনুযায়ী ব্রাজিলের ম্যাচ সূচি:
১৩ জুন, ২০২৬ – ব্রাজিল বনাম মরক্কো (মেটলাইফ স্টেডিয়াম)
১৯ জুন, ২০২৬ – ব্রাজিল বনাম হাইতি (লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড)
২৪ জুন, ২০২৬ – স্কটল্যান্ড বনাম ব্রাজিল (হার্ড রক স্টেডিয়াম)
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড এক নজরে:
গোলরক্ষক:
অ্যালিসন, এডারসন, বেন্তো, হুগো সুজা, জন, কার্লোস মিগুয়েল।
রক্ষণভাগ:
মার্কিনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালেস, ব্রেমার, লিও পেরেইরা, ইবানেজ, অ্যালেক্সসান্দ্রো, ফ্যাব্রিসিও ব্রুনো, বেরালদো, ভিটোর রেইস, মুরিল্যো, ওয়েসলি, দানিলো, পাওলো হেনরিকে, ভিটিনহো, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, লুসিয়ানো জুবা, কাইও হেনরিকে, কাইকি ও কার্লোস অগাস্টো।
মধ্যমাঠ:
কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফ্যাবিয়েনহো, আন্দ্রে সান্তোস, দানিলো, লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল সারা, জোয়াও গোমেস, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়েলিন্টন, গারসন ও ম্যাথিউস পেরেইরা।
আক্রমণভাগ:
ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, এন্ড্রিক, রাফিনিয়া, ম্যাথিউস কুনহা, লুইজ হেনরিকে, গ্যাব্রিয়েল মার্টিনেলি, জোয়াও পেদ্রো, এস্তেভাও, রায়ান, আন্তোনি, ইগর থিয়াগো, পেদ্রো, রিশার্লিসন, ইগর জেসুস ও কাইও হোর্হে।
আপনার মতামত লিখুন :