Tathyojora.news গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাশে থাকার আহ্বান - Tathyojora.news

গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাশে থাকার আহ্বান


নিউজ ডেস্ক জুন ৮, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাশে থাকার আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ক্যাম্পাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিল হাসান সুমন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের পোষ্টার দেখা যায়।

তিনি বলেন, ক্যাম্পাসে মবতন্ত্রের অবসান ঘটিয়ে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে রাবি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের প্রথম পছন্দ হিসেবে কাজ করবে। বর্তমানে শিক্ষা কার্যক্রম নিয়ে যে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে, তাতে সাধারণ শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তানজিল হাসান সুমন বলেন, এ অবস্থা থেকে উত্তরণে রাবি ছাত্রলীগ শিক্ষার্থীদের ভরসার জায়গা হয়ে পাশে থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরে আসবে।