Tathyojora.news রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব - Tathyojora.news

রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২৬, ৮:৪৫ PM
রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে নতুন এক ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ। কেন্দ্রটির প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুর ৩টা ৩৪ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়া শুরুর পর কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রমের পরামিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত সব প্যারামিটার নির্ধারিত চাহিদা অনুযায়ী রয়েছে বলে জানান তিনি।

বিকিরণের মাত্রা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব।

এর আগে গত ৮ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। সেই অনুমোদনের পর প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার ঘটনাটি কেন্দ্রটির কার্যক্রম এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।