Tathyojora.news অকুতোভয় জিয়ার সৈনিক - Tathyojora.news

অকুতোভয় জিয়ার সৈনিক


নিউজ ডেস্ক মার্চ ৭, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অকুতোভয় জিয়ার সৈনিক

ডিসক্লেইমার:

এই কবিতাটি লেখকের ব্যক্তিগত মতামত এবং সৃজনশীল লেখা। তথ্যজোড়া – Tathyojora News-এর অফিসিয়াল অবস্থানকে প্রকাশ করে না।

কবিতা:

অকুতোভয় জিয়ার সৈনিক
ভয়ে ঘরে ফিরে আসে না!
ওরা যোদ্ধা,
ওরা বিজয় ছিনিয়ে
নিতে জানে,
ওরা অকুতোভয়।

ওরা বিশ্বাসে ঘর বাঁধে,
বিজয় নিয়ে ঘরে ফিরে,
ওরা অকুতোভয়
জিয়ার সৈনিক।

জাতীয়তাবাদে বিশ্বাসী ওরা
মুক্তির পথের সৈনিক,
ওরা অকুতোভয় জিয়ার সৈনিক।

ওরা বিশ্বাস করে,
জন্ম হয়েছে,
মৃত্যুও হবে একদিন…

ওরা মৃত্যুভয়ে ঘরে
বসে থাকে না…!

চলে রণকৌশলে
ওরা অকুতোভয়
জিয়ার সৈনিক।

“গণতন্ত্রের মা বেগম জিয়া
শহীদ হয়েছেন তিনি,
আপোষহীন নেতৃত্ব দিয়ে
দেশ গড়েছেন।

বিশ্বাসে তিনি দেশ গড়েছেন,
জনগণকে দিয়েছেন ছায়া।

শহীদ জিয়ার পথ অনুসরণে
পথ চলেছেন বহুদূর…
তিনি দুর্বার,
তিনি অহিংস্র মায়ায়
দেশ গড়েছেন।
তাই জনগণ নাম দিয়েছেন,
গণতন্ত্রের মা!

মাতৃত্ব দায়িত্ববোধে
সন্তান করেছেন মানুষ,
দিয়েছেন স্বশিক্ষা, তিনি মা?
তিনি গণতন্ত্রের মা।

বাবার প্রতিচ্ছবি রয়েছে তার গায়ে,
সরলতা যার রক্তে বহমান,

তিনি লক্ষ কোটি বাঙালির
আশার আলো, দেশ গড়ার কারিগর।

সেই তিনি যোগ্য বাবার, যোগ্য মায়ের
গর্বিত সন্তান জনাব তারেক রহমান।

সাধারণ জীবনে সাচ্ছন্দ্যতা,
হাসিতে সদ্য নির্মলতা,
দেশকে ভালোবেসে
দেশে ফিরেছেন তিনি
দায়িত্বশীল নেতা
জনাব তারেক রহমান।

স্লোগান হবে একটাই
সবার আগে বাংলাদেশ।

লেখক:
এম শাহীন আলম শাহীন
গণমাধ্যম কর্মী
ধামরাই, ঢাকা