Tathyojora.news নতুন বছরে চমক নিয়ে আসছে অভিনেত্রী নিশা হক - Tathyojora.news

নতুন বছরে চমক নিয়ে আসছে অভিনেত্রী নিশা হক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
নতুন বছরে চমক নিয়ে আসছে অভিনেত্রী নিশা হক

নতুন বছরে চমক নিয়ে আসছে এ প্রজন্মের নবাগত অভিনেত্রী নিশা হক। আগামী ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে নিশা অভিনীত নতুন নাটক ‘উড়ে মন রোদ্দুরে’ নামে নাটক প্রচারিত হতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন এনটিভির পর্দায়।

অল্প সময়ের মধ্যেই টেলিভিশন নাটকে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন এই সময়ের বহুল জনপ্রিয় অভিনেত্রী নিশা হক। নিয়মিত কাজের মাধ্যমে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছেন। অভিনয়ে সাবলীলতা, চরিত্রের প্রতি মনোযোগ এবং ক্যামেরার সামনে স্বাভাবিক অভিব্যক্তি তাকে সমসাময়িক নবাগতদের ভিড়ে আলাদা করে চিহ্নিত করছে।

নতুন বছর উপলক্ষে প্রচারে আসা নাটক উড়ে মন রোদ্দুরে রচনা করেছেন মুরাদ পারভেজ এবং পরিচালনা করেছেন জিনাত তামান্না।

নাটকটিতে নিশার বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত। এছাড়া কোহিনূর আলম, শেখ স্বপ্না, রবিউল মাহমুদ ইয়ং ও মিলি মুন্সিসহ অনেকেই অভিনয় করেছে নাটকটিতে।

নাটক প্রসঙ্গে অভিনেত্রী নিশা হক বলেন, নাটকটির শুটিং ছিলো বেশ চ্যালেঞ্জিং। প্রচণ্ড গরমের মধ্যে শ্রীমঙ্গলে পাহাড়ে হাঁটাহাঁটি করে শুটিং শেষ করতে হয়েছে। মুরাদ পারভেজের লেখা গল্পে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। পরিচালক হিসেবে জিনাত তামান্নাও ছিলেন ভীষণ সাপোর্টিভ, তার আন্তরিক প্রচেষ্টাতেই কাজটি সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে। সহশিল্পী প্রান্তের সঙ্গে শুটিংয়ের সময় অনেক খুনসুটির স্মৃতি রয়েছে। অসুস্থতা নিয়েও কাজটি সম্পন্ন করেছি। অভিনয়ের এই ছয় বছরের পথচলায় বাবার অনুপ্রেরণা ও মা – বাবার প্রতি আমি কৃতজ্ঞ।

নিশা হকের অভিনয় জীবনের সূচনা হয় থিয়েটার চর্চার মাধ্যমে। পরবর্তীতে সিনেমার অডিশনের মধ্য দিয়ে ২০১৯ সালে তিনি মিডিয়ায় পথচলা শুরু করেন। এ পর্যন্ত তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘নবাব এল এল বি’ ও ‘জলতরঙ্গ’। পাশাপাশি তিনি একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। টেলিভিশন নাটকে নিয়মিত এই অভিনেত্রী এখন পর্যন্ত অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘না পাঠানো চিঠি’।