Tathyojora.news ওয়ারীতে তরুণ নিখোঁজ, ছেলের সন্ধানে পরিবার - Tathyojora.news

ওয়ারীতে তরুণ নিখোঁজ, ছেলের সন্ধানে পরিবার


নিউজ ডেস্ক জুন ৫, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
ওয়ারীতে তরুণ নিখোঁজ, ছেলের সন্ধানে পরিবার

রাজধানীর ওয়ারী থানার নবাব স্ট্রীট এলাকা থেকে হামিদুল্লাহ নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন। হামিদুল্লাহর বয়স ২১ বছর।

নিখোঁজ তরুণের পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় ৩ নম্বর নবাব স্ট্রীটের বাসার সামনে থেকে নিজের অজান্তে কোথাও চলে যান হামিদুল্লাহ। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। এই ঘটনায় তাঁর মা আসমা বেগম বাদী হয়ে ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বিবরণ অনুযায়ী, নিখোঁজ হামিদুল্লাহর গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট করে ছাঁটা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ থেকে ৪ ইঞ্চি এবং ওজন প্রায় ৭৫ কেজি।

কোনো সহৃদয় ব্যক্তি যদি এই তরুণের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

জরুরী যোগাযোগের নম্বর:-

01813888716

01819433326