Tathyojora.news কিডনি রোগে আক্রান্ত মুন্না গাজীর চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা, সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা - Tathyojora.news

কিডনি রোগে আক্রান্ত মুন্না গাজীর চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা, সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা


নিউজ ডেস্ক জুন ৩, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
কিডনি রোগে আক্রান্ত মুন্না গাজীর চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা, সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার বাসিন্দা মোঃ মুন্না গাজী দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

মুন্না গাজীর বাবা মোঃ শহিদ গাজী জানান, দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, মানবিক ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের সামান্য সহযোগিতাও মুন্না গাজীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিবারটির আশা, সমাজের সহৃদয় মানুষ এগিয়ে এলে মুন্না গাজী সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

আর্থিক সহযোগিতার জন্য
নাম: মোঃ শহিদ গাজী
ঠিকানা: গ্রাম- মৈশাদী, ওয়ার্ড নং-০৩, ডাকঘর- মৈশাদী, উপজেলা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।
মোবাইল: 01813-548571
বিকাশ/নগদ: 01813-548571

মানবতার আহ্বানে সাড়া দিন, একটি জীবন বাঁচাতে আপনার সহযোগিতা হতে পারে সবচেয়ে বড় উপহার।