Tathyojora.news উপদেষ্টা পর্ষদ প্রত্যাখ্যান, নতুন নেতৃত্ব নির্বাচনে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - Tathyojora.news

উপদেষ্টা পর্ষদ প্রত্যাখ্যান, নতুন নেতৃত্ব নির্বাচনে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
উপদেষ্টা পর্ষদ প্রত্যাখ্যান, নতুন নেতৃত্ব নির্বাচনে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

উপদেষ্টা পর্ষদ প্রত্যাখ্যান করে নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঐক্য জোট। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ একাধিক নেতা সক্রিয়ভাবে একটি রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

এই প্রেক্ষাপটে সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সারাদেশের বিভিন্ন পর্যায়ের কমিটির নেতাদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

এদিকে, সংগঠনের পক্ষ থেকে জানানো হয়-নতুন নেতৃত্ব নির্বাচনের আগে যে উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে, তা সকল পর্যায়ের নেতৃবৃন্দের মতামত ছাড়াই করা হয়েছে। ফলে সর্বসম্মতিক্রমে সেই উপদেষ্টা পর্ষদ প্রত্যাখ্যান করা হয়েছে।

আগামী শুক্রবার সারাদেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য একটি রোডম্যাপও প্রণয়ন করা হবে।

এ সময় পর্যন্ত সকল নেতাকর্মীকে ধৈর্য, সংযম ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।