Tathyojora.news নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (নাবলা)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত - Tathyojora.news

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (নাবলা)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (নাবলা)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন ছাত্র-ছাত্রী আইনজীবীদের সংগঠন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (নাবলা)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাদ আসর বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবলার সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ রইশ উদ্দিন। সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মুহিদুল ইসলাম (শিপন)।

ইফতার মাহফিলে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন ছাত্র-ছাত্রী আইনজীবীদের পাশাপাশি বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকবৃন্দের মধ্যে বর্তমানে অনেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি ও জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেকেই দেশের বিভিন্ন জেলায় জেলা জজ, ম্যাজিস্ট্রেট, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং জেলা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ রইশ উদ্দিন বলেন, “পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিচার বিভাগ ও আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহিদুল ইসলাম (শিপন) বলেন, “নাবলা সংগঠনটি নর্দান ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র-ছাত্রী আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সার্বিক সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – নর্দান ইউনিভার্সিটির সাবেক ছাত্র ও নারায়ণগঞ্জ শিশু অপরাধ ট্রাইব্যুনালের জেলা জজ মোঃ মোমিনুল ইসলাম, সাবেক ছাত্র ও যুগ্ম জেলা জজ (বর্তমানে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্ম সচিব) হারুন রেজা, নর্দান ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রিয়াদ উদ্দিন, সাবেক কমিশনার অ্যাডভোকেট হামিদুর রহমান মল্লিক রাসেল, সাবেক কমিশনার হারুন অর রশিদ, সাবেক কমিশনার আকরাম হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ, সাবেক ছাত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী, সাবেক ছাত্র অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নাসিম মণ্ডল, অ্যাডভোকেট এসএম ফয়জুর রহমান কাউসার, অ্যাডভোকেট রুহুল আমিনসহ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (নাবলা)-এর বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য আইনজীবীবৃন্দ।