
দায়িত্বশীল ইকোট্যুরিজম ও হজ–উমরাহ সেবায় যুক্ত হলো নতুন দুই প্রতিষ্ঠান রাজধানীর নিকুঞ্জে সোমবার (৮ ডিসেম্বর) রাতে খতমে কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দুটি প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ইকোট্যুরিজম সেবাদানকারী ইকোট্রিপলি (ecoTriply) এবং আধ্যাত্মিক নিরাপত্তা ও মানসম্মত হজ–উমরাহ সেবার প্রতিশ্রুতি নিয়ে গঠিত রবের পথ (Rober Path)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভ্রমণ এখন আর শুধুই গন্তব্য নয়; এটি প্রকৃতি–মানুষ–আধ্যাত্মিকতার মিলিত দায়িত্ববোধ। এই দর্শনকে ধারণ করেই দুটি প্রতিষ্ঠানের পথচলা শুরু হলো।
আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিল ছিল পবিত্রতা ও প্রশান্তিতে ভরা। কোরআন তিলাওয়াতের সুর উপস্থিত অতিথিদের মনে এনে দেয় গভীর শান্তি ও পবিত্রতার অনুভূতি।
ইকোট্রিপলি’র প্রধান নির্বাহী এ এম আইয়ুব বলেন,
আমরা শুধু ট্যুর নয়, বরং দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও সময়নিষ্ঠ ভ্রমণব্যবস্থাপনায় নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা হোসাইন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল উপস্থিত ছিলেন। তারা বলেন, ইকোট্রিপলি প্রকৃতির কোলে শান্তি খুঁজতে যাত্রীদের সাহায্য করবে এবং রবের পথ হজ–উমরাহ যাত্রীদের দেবে নিরাপদ ও আধ্যাত্মিক ভরসা।
এছাড়া এম. এইচ. সোহেল, সৈকত সরকার, জাকির হোসেন ভুঁইয়া এবং অটো কর্নারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাজাহারুল ইসলাম সুমন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘রবের পথ’-এর প্রধান নির্বাহী ওয়ালীউল্লাহ। সভাপতিত্ব করেন AIME Global Network-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন জাহাঙ্গীর।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হোসাইন আহমেদ। তার আবেগঘন মোনাজাতে উপস্থিত অতিথিরা বিমুগ্ধ হন। প্রতিষ্ঠানের সফলতা, মানুষের শান্তি ও নিরাপদ ভ্রমণের জন্য বিশেষ দোয়া করা হয়।
আয়োজন শেষে অতিথিদের মাঝে ছড়িয়ে পড়ে এক অনাবিল শান্তি ও সৌহার্দ্যের অনুভূতি। সকলের প্রত্যাশা ইকোট্রিপলি ও রবের পথ ভবিষ্যতে দায়িত্বশীল ভ্রমণ ও শুদ্ধ আধ্যাত্মিক যাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন :