
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে মোঃ ইয়াসিন বিশ্বাস (১১) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত (১৭ এপ্রিল) ২০২৬ ইং, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে ইয়াসিন নিজ বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইয়াসিন বিশ্বাস গোপালপুর চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার পিতা মোঃ বিল্লাল বিশ্বাস এবং মাতা মোছাঃ আমেনা খাতুন। তাদের স্থায়ী ঠিকানা গোপালপুর গ্রাম, একদন্ত ইউনিয়ন, আটঘরিয়া উপজেলা, পাবনা।
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সহযোগিতার আহ্বান:
যদি কেউ ছবির ছেলেটিকে কোথাও দেখে থাকেন বা তার কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মোবাইল: ০১৭০১-২৮৬৮৩৯
ঠিকানা: গোপালপুর গ্রাম, একদন্ত ইউনিয়ন, আটঘরিয়া উপজেলা, পাবনা।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, বিষয়টি শেয়ার করে সর্বোচ্চ প্রচারের মাধ্যমে শিশুটিকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য।
আপনার মতামত লিখুন :